ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

দলমত ভিন্ন হোক আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রতিটি নাগরিকের দায়িত্ব আমার: শেখ হাসিনা

আকাশ জাতীয় ডেস্ক: 

‘দলমত ভিন্ন থাকতে পারে, তাতে কিছু আসে যায় না। দেশটা তো আমাদের’ এই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই।’

বৃহস্পতিবার সকালে ভূমিহীন-গৃহহীন ২৬ হাজার ২২৯টি পরিবারকে উপহারের ঘর হস্তান্তরের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বলব, তাদেরও দায়িত্ব আছে রাজনৈতিক নেতা হিসেবে। অন্যান্য দলের যারা তাদেরকেও বলব, কারও কাছে যদি খবর থাকে যে বাংলাদেশের একটি মানুষ ভূমিহীন ও গৃহহীন আছে- অবশ্যই আমাদের খবর দেবেন। দলমত নির্বিশেষে যেই গৃহহীন থাকবে- আমরা তাদেরকেই ঘর করে দেব, তাদের ঠিকানা দেব, তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দেব।’

অনুষ্ঠানে পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সরকারের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ভূমিহীন ও গৃহহীনদের কাছে আরো ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন রুটে ফ্লাইট চালুর ভাবনায় শ্রীলঙ্কান এয়ারলাইনস

দলমত ভিন্ন হোক আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রতিটি নাগরিকের দায়িত্ব আমার: শেখ হাসিনা

আপডেট সময় ১২:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২