ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়, ব্যক্তিগত কাজে গাড়ি না ব্যবহারের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ মন্ত্রণালয়ের আওতাধীন সব সংস্থায় ব্যক্তিগত কাজে অফিসের গাড়ি ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এর আওতাভুক্ত সব অফিসে ৫০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এমন একগুচ্ছ নির্দেশনা দেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার।

নির্দেশনার মধ্যে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ও দুই ঘণ্টা পর এক ঘণ্টা এসি চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সেন্ট্রাল এসির নিয়ন্ত্রণযোগ্য অংশের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। পানি ভবনের সব কটি করিডরের লাইট বন্ধ রাখা, কক্ষগুলোর ডেস্কের ওপরে অবস্থিত লাইট ছাড়া অন্য সব লাইট বন্ধ রাখা, কক্ষ ত্যাগের সময় লাইট ও এসি বন্ধ রাখা, পানি ভবনের ভেতরের সব গ্লাস ডোর বন্ধ রাখা, আলো প্রবেশের সুবিধার্থে গ্লাস ডোরে লাগানো ফ্রস্টেড পেপার খুলে স্বচ্ছ করতে হবে।

পানি ভবন ক্যাম্পাসের গার্ডেন লাইটগুলো বন্ধ রাখা, ভবনে তিনটি লিফট চালু রেখে বাকি সব লিফট বন্ধ রাখা, ইলেকট্রিক কেটলি ও ওভেন ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ রাখা, দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।

এ ছাড়া জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একই গাড়িতে একাধিক কর্মকর্তার অফিস যাতায়াতে উৎসাহিত করা ছাড়াও সাইট পরিদর্শনে একাকী গাড়ি ব্যবহার কমানো, প্রশিক্ষণ কোর্সের সংখ্যা কমানো, সভাগুলো যথাসম্ভব অনলাইনে করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা জাফরিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৫০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়, ব্যক্তিগত কাজে গাড়ি না ব্যবহারের নির্দেশ

আপডেট সময় ১০:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২