ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের সকল স্থাপনায় বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখার নির্দেশ আইজিপির

আকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুৎ সাশ্রয়ে পুলিশের সব স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনার্থে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সকল পুলিশ ইউনিটকে নির্দেশনা প্রদান করেছেন তিনি।

আজ বুধবার বেলা একটায় পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা প্রদান করেন আইজিপি। ‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি’ প্রধানমন্ত্রীর এ আহবান মেনে চলার জন্য সকল পুলিশ সদস্যের প্রতি অনুরোধ জানান তিনি।

আইজিপি বলেন, জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সসহ বাংলাদেশ পুলিশের সকল স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। তিনি দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুলিশের সকল স্থাপনায় বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখার নির্দেশ আইজিপির

আপডেট সময় ০৫:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২