ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ শেখ হাসিনার

আকাশ জাতীয় ডেস্ক: 

সেপ্টেম্বরে দিল্লি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই সফরে নির্দিষ্ট কর্মসূচির বাইরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন বঙ্গবন্ধুকন্যা। চিঠি লিখে তিনি মমতাকে সেই ইচ্ছার কথা জানিয়েছেন। পাশাপাশি চিঠিতে নিজেদের অর্থে নির্মিত সদ্য উদ্বোধন হওয়া এশিয়ার অন্যতম দীর্ঘ পদ্মা সেতু দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। মমতাকে পাঠানো চিঠিতে বঙ্গবন্ধুকন্যা লিখেছেন, আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল।

মাসখানেক আগে রাজশাহীর এক ঝুড়ি সুস্বাদু আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। প্রাপ্তি স্বীকার করে প্রধানমন্ত্রীকে একটি আন্তরিক চিঠি দিয়েছিলেন মমতা। এরপরই ১২ জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানালেন বঙ্গবন্ধুকন্যা।

চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি। নবনির্মিত পদ্মা সেতুর মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মিক বন্ধন আরও দৃঢ় হবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলেও চিঠিতে আশা প্রকাশ করেছেন তিনি।

কলকাতায় মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্ন সূত্রে মঙ্গলবার জানানো হয়েছে, বঙ্গবন্ধুকন্যার আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কবে বাংলাদেশ সফরে যাবেন, সে বিষয়ে এখনো কোনো সূচি নির্দিষ্ট হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ শেখ হাসিনার

আপডেট সময় ১০:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২