ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

গরমের মধ্যে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় তিনি এ আহ্বান জানান।

শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, আজকের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন। তবে শীতকালে (স্যুট) পরতে পারবেন এবং বিদেশি কোনো ডেলিগেট আসলে তখন স্যুট-কোট পরা যাবে।

তিনি বলেন, প্রধানামন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন। অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় অব্শ্যই এসি বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

পরিকল্পনা মন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এমএ মান্নান বলেন, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী আমাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারপ্রধান বলেছেন—মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, সাশ্রয়ী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নতুন বলছেন না। অনেক আগে থেকেই বলে আসছেন। প্রধানমন্ত্রী আগে থেকেই বলে আসছেন, আমাদের সাশ্রয়ী হতে হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, রয়টার্সে একটা লেখা বের হয়েছে— ১০টি দেশ শ্রীলঙ্কা হতে চলছে, সেখানে বাংলাদেশের নামে নেই। বাংলাদেশ সুন্দর অবস্থানে আছে। আমরা স্বস্তির জায়গায় আছি, ডলার ক্রাইসিস ছিল, তা ম্যানেজ করে ফেলেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৮:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২