ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বর্ণের চেইন গিলেও শেষ রক্ষা হলো না ছিনতাইকারীর!

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মতিঝিলে বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল আট বছর বয়সী এক শিশু। তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গিলে ফেলে জুয়েল নামের এক ছিনতাইকারি।

ধরা খাওয়া ছিনতাইকারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে চেইনটি বের করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরের দিকে মতিঝিলের কমলাপুর রেলস্টেশন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত নাসির উল্লাহ জানান, গ্রামের বাড়ি জামালপুর থেকে ট্রেনে করে ৮ বছরের শিশু সন্তানকে নিয়ে কমলাপুর রেলস্টেশনে আসেন। পরে মালিবাগ বাসায় ফেরার জন্য কমলাপুর পুলিশ বক্সের সামনে সন্তানের হাত ধরে যানবাহনের অপেক্ষা করছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী তার শিশু সন্তানের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন মিলে ধরে ফেললে চেইনটি গিলে ফেলে ছিনতাইকারি।

নাসির উল্লাহ আরও জানান, মতিঝিল থানার পুলিশের সহযোগিতায় গিলে ফেলা স্বর্ণের চেইন উদ্ধারের জন্য ছিনতাইকারীকে হাসপাতালে আনা হয়। স্বর্ণের চেইনটির ওজন আট আনা বলেও জানান তিনি।

হাসপাতালে আসা মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে ছিনতাইকারী জুয়েলের পেটের এক্সরে করা হয়েছে। সেখানে চেনের অস্তিত্ব দেখা গেছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। ছিনতাইকারীর পেট থেকে সেটি কিভাবে বের করা যায় চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তবে পায়খানার রাস্তা দিয়ে কোনো ওষুধের মাধ্যমে সেটি বের করার চেষ্টা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বর্ণের চেইন গিলেও শেষ রক্ষা হলো না ছিনতাইকারীর!

আপডেট সময় ০৬:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২