ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাগেরহাটে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মহারাজ খলিফা (২৫) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মহারাজ ওই গ্রামের জলিল খলিফার ছেলে।

আগের দিন রবিবার বিকেল ৫টার দিকে মহারাজের বাড়িতেই ঘটে ঘটনাটি। ভিকটিম শিশুটি মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী।

ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে শিশুটি হাটতে হাটতে প্রতিবেশী মহারাজের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে বসত ঘরের পেছনে রান্না ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায় মহাজার। এমন সময় রাহেলা বেগম নামে এক প্রতিবেশী রান্না ঘরের পাশ থেকে যাওয়ার সময় ঘটনাটি তার নজরে পড়লে শিশুটিকে ছেড়ে দেয় বখাটে। শিশুটিও রাতে বিষয়টি তার মাকে জানায়।

ভিকটিমের মা বলেন, মেয়ের কাছ থেকে ঘটনা শুনে সকালে স্কুলে গিয়ে শিক্ষকদের এবং সাবেক মেম্বর শহিদুল ইসলামকে জানাই। তারা পুলিশকে খবর দেন। এই ঘটনার মাস তিনেক আগে আমার ১০ বছরের প্রতিবন্ধী মেয়েকেও ধর্ষণের চেষ্টা করেছিল এই মহারাজ। সেসময় তার মা-বাবা হাতেপায়ে ধরে ক্ষমা চাওয়ায় রক্ষা পায় সে।

স্থানীয় বাসিন্দা রফিক খলিফা, আবুল খলিফাসহ অনেকেই অভিযোগ করে বলেন, মহারাজ খুবই বাজে এবং বিকৃত মানসিকতার ছেলে। তার কারণে গ্রামের নারী এবং মেয়েরা সবসময় আতঙ্কে থাকে। তারা গোসল করতে গেলে গোসলখানার পাশে, খালের পাড়ে ওঁৎ পেতে থাকে মহারাজ। নানা রকম উত্তেজনামূলক অঙ্গভঙ্গি করতে থাকে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মহারাজকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। মামলা রেকর্ড হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

আপডেট সময় ১১:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২