ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিদ্যুতের লোডশেডিং: টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় বিরূপ প্রভাবের শঙ্কা

আকাশ আইসিটি ডেস্ক :

এলাকাভিত্তিক প্রতিদিন দুই ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় বিরূপ প্রভাব ফেলতে পারে। গ্রাহক স্বার্থ রক্ষা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এমনটাই জানিয়েছে।

সোমবার (১৮ জুলাই) বিদ্যুৎ মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানায়, সারাদেশে এলাকাভিত্তিক প্রতিদিন দুই ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং করা হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, জ্বালানি স্বল্পতার কারণে সরকার বিদ্যুৎ উৎপাদন কমিয়ে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে অফিসের সময় কমিয়ে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছে। ইন্টারনেট সেবা সরবরাহের অন্যতম কাঁচামাল বিদ্যুৎ। মোবাইল ইন্টারনেট সেবা দিতে সারাদেশে লক্ষাধিক বিটিএস টাওয়ার রয়েছে, যা বিদ্যুৎ দ্বারা পরিচালিত। তাছাড়া প্রত্যেকটি অপারেটরের জোন ভিত্তিক অপারেশন কেন্দ্র রয়েছে, যেখানে প্রচুর পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। এমনকি আইএসপি প্রতিষ্ঠানগুলির অপারেশন কেন্দ্রও বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যুতের লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়ে আমরা এখন পর্যন্ত টেলিযোগাযোগ মন্ত্রণালয় বা বিটিআরসির সঙ্গে ইকো সিস্টেম গড়ে তোলার কার্যক্রম লক্ষ্য করিনি। সমন্বয় না থাকায় টেলিযোগ ও ইন্টারনেট সেবায় ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বর্তমান সময়ে জীবনের অন্যতম সেবার নাম টেলিযোগ ইন্টারনেট। অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানের সময় কমিয়ে আনলে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার চাহিদা বাড়বে বহুলাংশে। তাই দ্রুত টেলি যোগাযোগ ও ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখতে দ্রুত আগাম প্রস্তুতি বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় লিগে নাঈম-মিম মোসাদ্দেকের সেঞ্চুরি, মেহেদীর ৬ উইকেট

বিদ্যুতের লোডশেডিং: টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় বিরূপ প্রভাবের শঙ্কা

আপডেট সময় ১০:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২