ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাগেরহাটে বাল্য বিয়ে, ভুয়া কাজীর ৬ মাসের কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামে বাল্যবিয়ে এবং নকল নিবন্ধন ফর্মের মাধ্যমে জালিয়াতি করার অপরাধে মিজানুর রহমান (৩১) নামে একজন ভুয়া বিবাহ নিবন্ধক কাজীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমান আদালত।

১৭ জুলাই মধ্যরাতে বাল্যবিয়ে সম্পাদন করায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।

ভুয়া কাজী মিজানুর রহমান বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের আমির আলী শেখের ছেলে। দণ্ডপ্রাপ্ত ভুয়া কাজীকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত ভুয়া কাজি মিজানুর রহমান নকল বিবাহ নিবন্ধন ফরম ব্যবহার করে বাল্যবিয়ে সম্পাদন করেন। ১৭ই জুলাই মধ্যরাতে এমন খররের ভিত্তিতে নকল নিবন্ধন ফরমের মাধ্যমে জালিয়াতি করে একই এলাকার ৮ম শ্রেণির ১৪ বছর বয়সি এক কিশোরীর বল্যবিয়ে সম্পাদন করার বিষয়টি আমরা হাতে-নাতে ধরে ফেলি। এসময়ে তার কাছে ৫০টি বিয়ে সম্পাদনের পূরণকৃত নকল ফরমও পাওয়া যায়। অভিযুক্ত ভুয়া কাজি মিজানুর রহমান সব অপরাধ স্বীকার করার বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর আওতায় দোষী সাব্যস্ত তাকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বাল্য বিয়ে, ভুয়া কাজীর ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৯:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২