ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত, কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং, সপ্তাহে এক দিন বন্ধ পেট্রল পাম্প

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বালানি সংকট কাটাতে ও বিদ্যুৎ সাশ্রয়ে মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোড শেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। স্থগিত করা হয়েছে দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন। এছাড়াও সপ্তাহে এক দিন পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি রাত আটটার পর দোকানপাট বন্ধসহ কয়েকটি পদেক্ষপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগে সুপারিশ পাঠানো হচ্ছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

তৌফিক-ই-এলাহী বলেন, জ্বালানি তেলের লোকসান কমাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেসব এলাকায় লোডশেডিং থাকবে তা আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে। দিনে অন্তত এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে। এছাড়াও সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

লোডশেডিং কোথাও টানা দুই ঘণ্টা করা হবে না। দিনের ২৪ ঘণ্টার মধ্যে আধা ঘণ্টা করে সব মিলিয়ে দুই ঘণ্টা করা হতে পারে বলে বৈঠকে উপস্থিতি এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি আরও বলেন, সংকট সমাধানে আপাতত মহামারিকালের মতো হোম অফিস চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, সরকারি-বেসরকারি অফিসের সময় কমিয়ে ভার্চুয়ালি করা ও অফিসের সময় কমানো যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

লোডশেডিংয়ের তথ্য মিলবে ডিপিডিসির ওয়েবসাইটে :

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান জানান, এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা করে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে। গ্রাহকরা ওয়েবসাইটে গেলেই সেখানে একটি লিংক পাবেন, সেখানে ক্লিক করে তাদের এলাকার সম্ভাব্য লোডশেডিংয়ের সময় জানতে পারবেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠকে দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে এধরনের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গ্রাহকরা এ তথ্য কীভাবে পাবে, জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ওয়েবসাইট ও লিংক প্রকাশ করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত, কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং, সপ্তাহে এক দিন বন্ধ পেট্রল পাম্প

আপডেট সময় ০৩:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২