ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হাতুড়ির ভেতর মিললো ৫ কেজি সোনা!

আকাশ জাতীয় ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ১৮০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। আতাউর রহমান নামে ওই যাত্রী সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এসেছিলেন।

জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা। সোনা জব্দের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ ) মো. সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

আতাউর হবিগঞ্জের বাসিন্দা।

কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার সানোয়ারুল কবীর জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে শারজাহ থেকে আতাউর একটি ফ্লাইটে করে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার ইমিগ্রেশন শেষ করে গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় সঙ্গে আনা ব্যাগগুলো স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে ব্যাগের ভেতর দুইটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

তিনি বলেন, পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগে থাকা হ্যামার কেটে ঘোষণা বহির্ভূত ৪৪টি গোল্ড বার এবং তার প্যান্টের ভেতর থেকে স্বর্ণের পাঁচ পিস চুড়িসহ মোট ৫ কেজি ১৮০ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

গ্রেফতার আতাউরের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থামায় কাস্টমস আইন ও ফোজদারি একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাতুড়ির ভেতর মিললো ৫ কেজি সোনা!

আপডেট সময় ০১:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১