ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজ ঘরে ‘বিজিবির সোর্সকে’ গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গভীর রাতে ঘরে জানালা দিয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে, যিনি বর্ডার গার্ড বাংলাদেশের ‘সোর্স’ হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নাস্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হযরত আলী ওই গ্রামের রহিছ উদ্দিনের ছেলে। তিনি বিজিবিকে সীমান্ত এলাকার তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে জানা গেছে।

দর্শনা থানার এসআই মাহবুলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন হযরত আলী। এ সময় খুনিরা জানালা দিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে আইনশৃঙ্খলা বাহিনীটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজ ঘরে ‘বিজিবির সোর্সকে’ গুলি করে হত্যা

আপডেট সময় ১২:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১