ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাঠেই হার্ট-অ্যাটাক, ফুটবলারের মৃত্যু

আকাশ স্পোর্টস ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল ছেড়ে দেওয়ার নজির অনেক আছে। কয়েকদিন আগেও আর্জেন্টাইন তারকা সের্হিও আগুয়েরো ফুটবলকে বিদায় বলেছিলেন হৃদরোগের কারণে।

এবার একই কারণে মাঠেই মৃত্যুবরণ করেন আলজেরিয়ার এক ফুটবলার।

রোববার (২৬ নভেম্বর) ফুটবল মাঠে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ফুটবলার সোফিয়ান লুকারের। হোম সেকেন্ড ডিভিশন ম্যাচ চলাকালীন তিনি নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। তারপর সুস্থ হয়ে খেলাও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎই তিনি মাঠের মধ্যেই মাটিতে লুটি পড়েন! মাঠে শুশ্রুষা দেওয়া হলেও তিনি চলে যান না ফেরার দেশে।

আলজেরিয়ান লিগ-২ টুর্নামেন্টের খেলায় মৌলৌদিয়া সাইদার মুখোমুকি হয়েছিল এএসএম ওরান ক্লাব। মাত্র ৩০ বছর বয়সী সোফিয়ান লুকার মৌলুদিয়া সাইদা দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন। ‘বি’ গ্রুপের ম্যাচটির তখন প্রথমার্ধের খেলা চলছিল। এ সময় নিজের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খান সোফিয়ান লুকার। তখনই তার কিছু হয়নি। লুকারকে মাঠে চিকিৎসা দেওয়া হয় এবং তিনি আবার খেলতে রাজি হন। তখনও তাকে সুস্থই মনে হচ্ছিল।

মাঠে আসার ১০ মিনিট পর হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন সোফিয়ান লুকার। মাঠে শুশ্রুষা দিয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি চলে গেছেন না ফেরার দেশে। চিকিৎসকরা বলছেন, হার্ট অ্যাটাক হয়েছিল সোফিয়ানের। তার মৃত্যুর পর দুই দলের খেলোয়াড়রা পুরোপুরি ভেঙে পড়ে। তাদের হাউমাউ করে কাঁদতে দেখা যায়। ম্যাচটিও বাতিল ঘোষণা করা হয়। ঘটনার আগ পর্যন্ত মৌলুদিয়া সাইদা এএসএম ওরানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাঠেই হার্ট-অ্যাটাক, ফুটবলারের মৃত্যু

আপডেট সময় ০৭:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১