ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বার্সা-জুভের বছরসেরা মেসি-রোনালদো!

আকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত গ্রীষ্মে পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। অন্যদিকে জুভেন্তাস ছেড়ে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

তবু নিজ নিজ সাবেক ক্লাবে বছরের সেরা খেলোয়াড় তারাই।

২০২১ সালের আগস্ট পর্যন্ত বার্সার হয়ে ২৮ গোল করেছেন ৩৪ বছর বয়সী লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে থাকা আঁতোয়া গ্রিজমান (১৫) তার ধারেকাছেও নেই! অবশ্য পিএসজিতে গিয়ে লিগ ওয়ানডের ১১ ম্যাচে মাত্র ১ গোল পেয়েছেন ৭ম বারের মতো ব্যালন ডি’অর জয়ী মেসি! অবশ্য চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৫ গোল করে তিনিই পিএসজির সর্বোচ্চ গোলদাতা।

অন্যদিকে পর্তুগিজ সুপারস্টার রোনালদো জুভেন্টাসের জার্সিতে দারুণ ফর্মে ছিলেন। এ বছরের আগস্ট পর্যন্ত তুরিনের বুড়িদের হয়ে ৩৬ বছর বয়সী উইঙ্গার করেছেন সর্বোচ্চ ২০ গোল। দ্বিতীয় স্থানে থাকা আলভারো মোরাতার গোল ১৭টি। জুভেন্তাস ছেড়ে ম্যান ইউতে ফেরার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ৭ গোল করেছেন রোনালদো। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে করেছেন ৬ গোল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

বার্সা-জুভের বছরসেরা মেসি-রোনালদো!

আপডেট সময় ০১:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১