ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে যে প্রস্তাব দিল জাসদ

আকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব দিয়েছে হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ৷

নতুন ইসি গঠনে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেওয়ার অংশ হিসেবে ইনুর জাসদ রাষ্ট্রপতির আমন্ত্রণ পায়।

বুধবার বিকাল সাড়ে ৩টার পর বঙ্গভবনে যান জাসদের ৬ সদস্যের প্রতিনিধি দল। সেখানে রাষ্ট্রপতিতে এই প্রস্তাব দেন জাসদ নেতারা।

ইনু ছাড়া প্রতিনিধি দলে আরও যারা ছিলেন, তারা হলেন- জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।

বিকাল সোয়া ৫টায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি। আমরা সার্চ কমিটিতে একজন নারী ও একজন অধ্যাপককে রাখার প্রস্তাব দিয়েছি। তবে কোনো নাম প্রস্তাব করিনি।

ইনু বলেন, আমরা বলেছি- সংবিধানের নির্দেশ অনুসারে একটা আইনি কাঠামো না থাকায় তুলনামূলকভাবে একটি সার্চ কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন ভালো উদ্যোগ। আমরা আরও বলেছি, নির্বাচন কমিশন গঠন নিয়ে পাঁচ বছর পরপর যে বিব্রতকর অবস্থা হয় তার স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রপতি যেন ভূমিকা নেন। ভবিষ্যতে একটি আইনি কাঠামো গ্রহণ করার জন্য উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, ‘আমরা বলেছি, সার্চ কমিটি সাংবিধানিক সংস্থা থেকে হওয়াই বাঞ্ছনীয়। আমরা সেখানে পরিষ্কার বলেছি- আপিল বিভাগের বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের প্রধানসহ সার্চ কমিটি গঠন করার জন্য। এ জন্য আমরা জাসদের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করাটা সমীচীন মনে করিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে যে প্রস্তাব দিল জাসদ

আপডেট সময় ০৮:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১