ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক :

ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার দুপুরে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ’র আমন্ত্রণে বুধবার দুপুর সোয়া ১২টার কিছু আগে দেশটির উদ্দেশে রওনা হন বাংলাদেশের সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর সহকারী সচিব এমএম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি ১২টা ১১ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

মালদ্বীপের স্থানীয় সময় বিকাল তিনটায় বিমানটির মালে পৌঁছানোর কথা রয়েছে। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওই দেশের বিমানবন্দরে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাওয়া সূচি অনুযায়ী, মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে। গার্ড অব অনারের পর প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল প্রাসাদে যাবেন। এ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি এমওইউ স্বাক্ষরিত হবে।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরে প্রধানমন্ত্রী মালদ্বীপের জাতীয় পার্লামেন্টেও বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কুশল বিনিময় করবেন। একই দিন রাতে প্রধানমন্ত্রীর সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

সফরের তৃতীয় দিন ২৪ ডিসেম্বর থেকে পঞ্চম দিন রবিবার ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৭ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১