ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের গলায় জুতার মালা

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ধোবাউড়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধের গলায় জুতার মালা পরিয়ে বাজার ঘুরানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পূর্বে উপজেলার এরশাদবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

এতে উৎসুক জনতা ওই বৃদ্ধকে দেখতে ভিড় জমিয়েছেন। কেউ অভিযুক্তের বিচার চেয়েছেন আবার কেউ বা বলছেন অপরাধ প্রমাণের আগেই এমন ঘটনা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিকটিমের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সোমবার বিকালে ৮ বছরের এক শিশুকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের মো. সিরাজ। বিষয়টি মঙ্গলবার দুপুরে জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার মোফাজ্জল হোসেন মীমাংসা করার চেষ্টা করেন।

কিন্তু বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সিরাজ মিয়াকে মেম্বারের নির্দেশে গ্রামপুলিশের সহায়তায় আটকে রাখার জন্য এরশাদবাজারে নিয়ে আসে। এ সময় সিরাজ মিয়ার গলায় একটি জুতার মালা পরিয়ে বাজারের বিভিন্ন জায়গায় ঘুরানো হয়েছে।

পরে নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি থানায় জানালে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সিরাজ মিয়া ও ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে ধোবাউড়া থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের চেষ্টা চলছে।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, আমি ঘটনাটি শুনার পরপরই পুলিশকে জানিয়েছি। ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামি এবং ভিকটিমকে আনা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের গলায় জুতার মালা

আপডেট সময় ১০:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১