ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় : মেয়র পদও হারালেন শাহনেওয়াজ শাহানশাহ

আকাশ জাতীয় ডেস্ক:

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জের পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ যে অভিযোগ করেছেন তা শিষ্টাচার বহির্ভূত, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের সামিল এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩২ (১) (ঘ) ধারা মোতাবেক অপসারণযোগ্য অপরাধ। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হলো বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

জামালপুরের দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে চড় মেরেছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শাহনেওয়াজ। দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সবার সামনেই এসব করেন তিনি।

এর আগে, বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় : মেয়র পদও হারালেন শাহনেওয়াজ শাহানশাহ

আপডেট সময় ১০:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১