ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেজর জিয়া ও আকরাম বিদেশে গা ঢাকা দিয়েছে

আকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লগার অভিজিৎ হত্যার মাস্টার মাইন্ড মেজর জিয়া ও সহযোগী আকরাম হোসেন বিদেশে গা ঢাকা দিয়েছে। তাদের আমরা খুঁজছি।

এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটনায়। ওই সময় আমাদের দেশে জঙ্গিদের উত্থান হয়েছিল। তবে আমরা তাদের সব কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছি, যোগ করেন মন্ত্রী।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এ হত্যার সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি। কিন্তু তারা অন্য কোনো দেশে গা ঢাকা দিয়েছে বলে আমাদের কাছে যে তথ্য আছে।

ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় আরো উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেজর জিয়া ও আকরাম বিদেশে গা ঢাকা দিয়েছে

আপডেট সময় ০৮:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১