ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচন কমিশন গঠনে আগামী বছরের মধ্যে আইন হবে: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশন গঠনে আগামী বছরের মধ্যে আইন পাস করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলার মুখ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রায় আগে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই, সরকার তা করার চেষ্টা করছে। আগামী বছরের মধ্যে এই আইন পাস করা হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

গতকাল থেকে নির্বাচন কমিশন গঠনে শুরু হয়েছে রাষ্ট্রপতির সংলাপ। এ সংলাপে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। দলটিকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, আগামী বছরের মধ্যে ইসি গঠনে আইন করা হবে। তাই বিভ্রান্ত সৃষ্টি না করে সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থ রাষ্ট্র বানাতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। যারা ধর্মের নামে ফতোয়া দিয়েছিলেন সেই জামায়াতকে রাজনীতি করতে দিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বেঈমানি করেছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করেছিলেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

নির্বাচন কমিশন গঠনে আগামী বছরের মধ্যে আইন হবে: হানিফ

আপডেট সময় ০৫:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১