ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোটা বিচার ব্যবস্থা ডিজিটালাইজড করা প্রয়োজন: আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

গোটা বিচার ব্যবস্থা ডিজিটালাইজড করা প্রয়োজন বলে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ডিজিটালাইজড করার লক্ষ্যে ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশের বিচার বিভাগের বড় বড় অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার শাসনামলে হয়েছে।’

আজ শনিবার বিকেলে সুপ্রিমকোর্ট দিবস উপলক্ষে সুপ্রিমকোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আরও বলেন, মহামারির উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা শুরু হয়। প্রথমে গত বছর তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ করা হয়। পরে সেটি আইনে পরিণত করা হয়।

আনিসুল হক বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের চলার পথ মসৃণ ছিল না। বঙ্গবন্ধুর নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের পর সে ঘটনার বিচারের পথ বন্ধে ইনডেমনিটি করা হয়েছিল। পিতা হত্যার বিচারের দাবিতে শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে আসার পর সুপ্রিমকোর্টে বহুবার এসেছেন। তখন তার ক্ষেত্রে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গোটা বিচার ব্যবস্থা ডিজিটালাইজড করা প্রয়োজন: আইনমন্ত্রী

আপডেট সময় ০৯:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১