ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সর্বোচ্চ গোলে রোনালদোর পাশে লেভা, শীর্ষে মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বছরের শেষ ম্যাচে জার্মান বুন্দেসলিগার শুক্রবার রাতে ভলফসবুর্গের মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচটি ৪-০ গোলের ব্যবধানে জিতেছে বায়ার্ন।

একটি গোল করেছেন বার্য়ানের রবার্ট লেভান্ডভস্কি। ৮৭তম মিনিটে করা ওই গোলেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর এক বছরে করা সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন তিনি।

লেভান্ডভস্কি যে গোলটি করেন সেটি ২০২১ সালে তার ৬৯তম গোল। ২০১৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৬৯টি গোল করেছিলেন। তবে এক বছরে সবচেয়ে বেশি গোল করার মালিক লিওনেল মেসি। তিনি ২০১২ সালে ৯১টি গোল করেছিলেন। তার এই রেকর্ডটি আসলে পোলিশ তারকাই নয়, এটি ভাঙাতে পারা অনেকটা অসম্ভবই।

মেসির পরই রয়েছেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার। এক বছরে তিনি ৮৫টি গোল করেছিলেন। এরপর রয়েছেন পেলে (৭৫), রোমারিও (৭২) ও জিকো (৭২)। পেলে এক বছরে ৭২ গোলও করেছিলেন একবার। এরপরই ৬৯ গোল করা রোনালদো ও লেভান্ডভস্কির স্থান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ গোলে রোনালদোর পাশে লেভা, শীর্ষে মেসি

আপডেট সময় ০৭:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১