ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

আকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাট সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। তার নাম আমিনুল ইসলাম (৫৩)।

বুধবার রাতে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার সকালে নিহত আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ,সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের আলাবকস গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫৩) ও বড় ভাই মোবারক ইসলামের (৬০) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দিবাগত রাত ১১টার দিকে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি জড়িয়ে পড়েন তারা। এ সময় বড় ভাই মোবারক ইসলাম ছোট ভাই আমিনুল ইসলামকে লাঠি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে নিহতের পরিবারের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

আপডেট সময় ০৭:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১