ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস

২-৩ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী দুই-তিন দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার শারীরিক অবস্থা গতকালের তুলনায় অনেক ভালো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের।

বুধবার (১৫ ডিসেম্বর) বিএসএমএমইউ উপাচার্য শরফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গতকালের তুলনায় অনেক ভালো আছেন তিনি। তার ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। তাকে আরও ২-৩ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন শঙ্কামুক্ত জানিয়ে ডা. শরফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদের তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই মুহূর্তে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিদেশে যওয়ার কোনো প্রয়োজন নেই বলেও জানান বিএসএমএমইউ উপাচার্য।

তিনি আরও বলেন, সব ধরনের উন্নত চিকিৎসা বাংলাদেশেই সম্ভব, তাই কারো চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

২-৩ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:৪৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১