ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামী লীগ বিদেশি শক্তির দিকে চেয়ে থাকে না : ওবায়দুল কাদের

অাকাশ নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ কোন বিদেশি শক্তির দিকে ছাতক পাখির মতো চেয়ে থাকে না। বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের আস্থা ও বিশ্বাস রয়েছে।বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা সময় বুঝে ভারত প্রীতিও করে, ভারত ভীতিও করে। যেহেতু নির্বাচনী হাওয়া বইছে; সেই কারণে ইদানিং তাদের মধ্যে উপরে উপরে ভারত প্রীতি দেখা যাচ্ছে। ভেতরের কথা আমি বলতে চাই না। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত আক্রমণ করছে। অশালীন মন্তব্য করছে, তবে মিথ্যাচার করে আওয়ামী লীগের নিশ্চিত জয়কে ঠেকানো যাবে না।

ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ ২৬ জুলাই শেষ হচ্ছে। নতুন কমিটি গঠনের জন্য নির্ধারিত সময়ে সম্মেলন হবে কিনা- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে এখন বিশেষ পরিস্থিতি (বন্যা) বিরাজ করছে। আমাদের (আওয়ামী লীগের) জাতীয় সম্মেলনের তারিখও কার্যনির্বাহী কমিটির সভার অনুমোদন নিয়ে পেছানো হয়েছিল। আমি বলতে পারি খুব বেশি বিলম্বিত হবে না। আশা করি খুব শিগগিরই জানতে পারবেন, ছাত্রলীগের সম্মেলন কবে হবে। ছাত্রলীগ আমাদের ভাতৃপ্রতীম সংগঠন। সেখানে আমাদের হস্তক্ষেপ করা উচিত নয়।

নতুন সদস্য সংগ্রহের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের দল প্রতিনিয়ত সদস্য সংগ্রহের বিষয়ে কাজ করছে, আমরা এক্ষেত্রে প্রথমে নতুন ভোটার এবং পরে নারী ভোটারদের উপর ফোকাস দিচ্ছি।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, হাছান মাহমুদ, সুজিত রায় নন্দী, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মেসবাহ উদ্দিন সিরাজ, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, হাবিবুর রহমান সিরাজ, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন, শাম্মী আহমেদ, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আওয়ামী লীগ বিদেশি শক্তির দিকে চেয়ে থাকে না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০১:১৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭