ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

পরীমনি অসুস্থ, চার্জ গঠনের শুনানি পেছাল

আকাশ জাতীয় ডেস্ক:

আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ২ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-১০ নজরুল ইসলামের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু পরীমনি ‘অসুস্থতার কারণে রাস্তা থেকেই ফিরে যাওয়ায়’ অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়।

ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ গত ১৫ নভেম্বর সিআইডির দেওয়া চার্জশিট আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য মামলাটি ১০ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দেন।

আজ সেই শুনানি হওয়ার কথা থাকলেও আসামি পরীমনির অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আইনজীবী সুরভী বলেন, পরীমনি ভার্টিগোতে (মাথা ঘোরা রোগ) আক্রান্ত হওয়ায় এজলাস পর্যন্ত পৌঁছাতে পারেননি, ফিরে গেছেন। আমরা সময় চেয়েছি।

এ মামলার অপর দুই আসামি হলেন— আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। গত ৪ অক্টোবর এ মামলায় পরীমনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় সিআইডি।

এর আগে ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এর পর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালানোর পর পরীমনিকে বাসা থেকে গ্রেফতার করে র্যা ব।

৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করলে পর দিন ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

পরীমনি অসুস্থ, চার্জ গঠনের শুনানি পেছাল

আপডেট সময় ১২:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১