ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সাবেক সেনাপ্রধান আজিজের মার্কিন ভিসা বাতিল

আকাশ জাতীয় ডেস্ক:

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

একাধিক সূত্র জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেনারেল আজিজ আহমেদের বিষয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরায় খবর নিয়ে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। এরই মধ্যে এ বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি। ওই বিষয়ে জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র গণমাধ্যমকে জানান, ‘যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসার তথ্য গোপনীয় বিষয়। কোনো ব্যক্তির ভিসার বিষয়ে আমরা আলোচনা করি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন

সাবেক সেনাপ্রধান আজিজের মার্কিন ভিসা বাতিল

আপডেট সময় ০১:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১