ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে চলছে। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে।

রবিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বাহাহারছড়া গোল চত্বর মাঠে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত আঞ্চলিক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের কল্যাণে স্বাধীন হয়েছে এই দেশ। সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা ক্রমান্বয়ে বাড়িয়ে চলছে। শুধু জীবদ্দশায় নয়, একজন মুক্তিযোদ্ধা মৃত্যুর পরেও তাদের যথাযোগ্য সন্মান দেওয়া হচ্ছে। এসময় মন্ত্রী কক্সবাজার বাহারছড়ার গোলচত্বর মাঠটি মুক্তিযোদ্ধা মাঠ হিসেবে ঘোষণা দেন।

এর আগে অনুষ্ঠানে দেশ রক্ষায় অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ সবাইকে শপথ বাক্য পাঠ করান স্বরাষ্ট্রমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল। ১২ ডিসেম্বর কক্সবাজার হানাদার মুক্ত দিবস উদযাপনে ‘বিজয় পথে পথে শিরোনামে, বীর মুক্তিযোদ্ধা আঞ্চলিক মহাসমাবেশ এর আয়োজন করা হয়। সবশেষে, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টানে দেশসেরা শিল্পীদের পাশাপাশি সংগীত পরিবেশন করছে, জনপ্রিয় ব্যান্ড দল, চিরকুট।

এরপর সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইকেল র‌্যালির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুইদিনের সফরে কক্সবাজার এসেছেন। রবিবার বিকেলে তিনি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। ১৩ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় বিমানযোগে তিনি কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১