ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্ত্রীকে তালাক দিয়ে ২ মণ জিলাপি বিতরণ

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ীতে দাম্পত্য জীবনের বনিবনা না হওয়ায় স্ত্রী বিউটি বেগমকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন স্বামী গোলাম মোস্তফা (৪৫)।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় শাহ্ আলম কাজীর উপস্থিতিতে উভয়পক্ষের সম্মতিতে ডিভোর্স সম্পন্ন হয়।

পরে উপস্থিত মানুষের মধ্যে ২ মণ জিলাপি বিতরণ করেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা ওই গ্রামের নজির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘ ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েক বছর ভালোই চলছিল তাদের সংসার। দাম্পত্য জীবনে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে তাদের মধ্যে মনমালিন্য হলে শুরু হয় দাম্পত্য কলহ। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে দুইজনের সম্মতিতে তাদের ডিভোর্স হয়েছে।

এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, ‘স্ত্রী আমার অবাধ্য ছিল। সে সাংসারিক ছোট-খাট বিষয় নিয়ে সবসময় ঝগড়া-বিবাদে লিপ্ত হত। দীর্ঘ একযুগ তার অত্যাচারে অতিষ্ট হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুইজনের সম্মতিতে আমাদের তালাক সম্পন্ন হয়েছে। সেই খুশিতে প্রতিবেশীদের মধ্যে দুই মণ জিলাপি বিতরণ করেছি। ’

বিষয়টি নিশ্চিত করে কাজী শাহ আলম জানান, সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় ওই দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তালাক সম্পন্ন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে তালাক দিয়ে ২ মণ জিলাপি বিতরণ

আপডেট সময় ০৮:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১