ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মসজিদ কমিটি নিয়ে বিরোধে দুই ভাইকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ সদর উপজেলায় চরাঞ্চলের সিরতা ইউনিয়নে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে ধরে দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার সকালে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মসজিদের কমিটি ও জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে একাধিক সালিশ-বৈঠক হয়েছে।

শুক্রবার আবারো সালিশ হওয়ার কথা ছিল। ঘটনার সময় সিরতা বাজারে নিজের দোকানে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা রফিকুল ও তার ভাই শফিকুলকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রফিকুল ইসলাম মারা যান।

রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে শফিকুল মারা যায়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মসজিদ কমিটি নিয়ে বিরোধে দুই ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১