ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

প্রেমের টানে তুরস্কের আয়শা বাংলাদেশে

আকাশ জাতীয় ডেস্ক:

সুদূর তুরস্ক থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন আয়শা। হুমায়ুন কবিরের সঙ্গে শুক্রবার বিকালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তুর্কি তরুণী। হুমায়ুন ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের লক্ষীখলা এলাকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী ও হোসনেয়ারা বিউটি দম্পতির ছেলে।

হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, আমি ২০১০ সালে ক্যাডেট কলেজ থেকে সরকারের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে তুরস্কে যাই। সেখানে স্থানীয় একটি হাসপাতালে চাকরির সুবাদে ২০১৮ সালে আয়শার সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই মূলত আমাদের দুজনের মাঝে ভালোবাসার সম্পর্কের শুরু। আমাদের সম্পর্কের ৪ বছরের মাথায় ঠিক করি আমরা বিয়েবন্ধনে আবদ্ধ হব।

আমাদের ইচ্ছা ছিল দেশে এসে বিয়ে করার; কিন্তু আমি ডাক্তার হওয়ায় কোভিড-১৯ এর কারণে আমরা দেশে আসতে পারছিলাম না। এখন কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশে এসে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।

তুর্কি কন্যা আয়শা ওজতেকিন তুরস্কের আন্তালিয়া শহরের মাহমুদ নামিক ওজতেকিন ও সেভদা ওজতেকিন দম্পতির কন্যা।

নববধূ আয়শা যুগান্তরকে তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমার বাবা প্রথমে রাজি ছিলেন না এ সম্পর্কে। কিন্তু পরে সবাই বিয়েতে সম্মতি দেন। ও আমার অনেক কেয়ার করে। তার গুণ বলে শেষ করা যাবে না। আমি একটু একটু বাংলা ভাষায় কথা বলতে পারি। এখানকার মানুষ খুব ভালো।

ছেলের মামা শফিক বলেন, এটা শুধু বিবাহ নয়; তুরস্ক ও বাংলাদেশের মধ্যে একটি মেলবন্ধন বলা যেতে পারে। দুটি পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে তারা। আয়শা সবার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে।

শুক্রবার বাঙালি আচার অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় আয়শা ওজতেকিন ও হুমায়ুনের। এরই মধ্যে সহজে মিশে যাওয়ার মানসিকতা দিয়ে জয় করে নিয়েছেন শ্বশুরবাড়ির লোকজনের মন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

প্রেমের টানে তুরস্কের আয়শা বাংলাদেশে

আপডেট সময় ১০:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১