ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৈদ্যুতিক যানবাহন খাতে জার্মান বিনিয়োগ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের উদ্যোগে সহায়তা প্রদানের জন্য বৈদ্যুতিক যান এবং লোকোমোটিভ সংগ্রহের ক্ষেত্রে জার্মানির বিনিয়োগ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

জার্মানিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে উল্লেখ করে ড. মোমেন বাংলাদেশে জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিস খোলার আমন্ত্রণ জানান।

পররাষ্ট্রমন্ত্রী তরুণ বাংলাদেশি আবেদনকারীদের স্টুডেন্ট ভিসা সহজতর করার জন্য জার্মান দূতাবাসের প্রতি আহ্বান জানান।

এসময় তারা জার্মান কোম্পানির ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং আইটি ভিত্তিক সেবাসহ সহযোগিতার অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রগুলোর বিষয়েও মতবিনিময় করেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে জার্মানিকে সম্পৃক্ত থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এবং এ যাবৎ জার্মানির সহায়তার কথা স্বীকার করেন।

মন্ত্রী প্রায় আট মিলিয়ন অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রদানের জন্য জার্মানির প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বৈদ্যুতিক যানবাহন খাতে জার্মান বিনিয়োগ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১