ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কানের দুলই কাল হলো শিশু মরিয়মের!

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুর থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রতিবেশীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম (৭) খাতুন উপজেলার মাদারহুদা গ্রামের খাইরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লেখাপড়া করতো।

মরিয়মের কানের দুল ছিনিয়ে নিয়ে তাকে হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে তার বাবা অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।

জানা গেছে, শিশু মরিয়ম বৃহস্পতিবার সকালে শিশুদের সঙ্গে খেলতে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। সন্ধ্যার পর গ্রামের আশপাশ পুকুরে নেমে খোঁজ করতে থাকে গ্রামের লোকজন। সন্ধ্যায় এক প্রতিবেশীর পুকুর থেকে মরিয়মের লাশ উদ্ধার করা হয়।

মরিয়মের বাবা খাইরুল ইসলাম অভিযোগ করেন, আমার মেয়ের কানে স্বর্ণের দুল ছিল। সে যদি পুকুরে ডুবে যেত তাহলে তার দুই কানের দুল থাকত। নিশ্চয় তার কানের দুল ছিনিয়ে নিয়ে কেউ তাকে হত্যার পর পানিতে ফেলে দিয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। শিগগিরই রহস্য বেরিয়ে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

কানের দুলই কাল হলো শিশু মরিয়মের!

আপডেট সময় ১২:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১