ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমানবন্দরে মুরাদ, দেশ ছাড়ছেন রাতেই

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান আজ রাতেই দেশ ছাড়ছেন। রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশত্যাগের কথা রয়েছে। তিনি এখন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন।

বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের একটি সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, কানাডা যাওয়ার উদ্দেশে রাত ৯টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছান মুরাদ হাসান।

জানা যায়, আজ রাতে কানাডা যাওয়ার উদ্দেশে গতকাল (৮ ডিসেম্বর) টিকিট কাটেন ডা. মুরাদ। তার গন্তব্য কানাডার টরন্টো।

এমিরেটসের এক কর্মকর্তা নাম প্রকাশ করার না শর্তে ঢাকাটাইমসকে জানিয়েছেন, আজ সহ আগামী দুইদিনের অ্যামিরেটস এয়ারলাইন্সের কানাডাগামী বিমানের একাধিক টিকেট বুকিং করা আছে মুরাদ হোসেনের।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন (৭ ডিসেম্বর) নিজের হাতে নিয়ে গেছেন তিনি।

আজ সাংসদ মুরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ের নিজ দপ্তরে বলেছিলেন, এ সম্পর্কে তিনি জানেন না। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এগুলো আমার জানা নেই। উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তাঁর ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’

এদিকে অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতোমধ্যে।এ ছাড়া তার বিরুদ্ধে হাইকোর্টে রিটও দায়ের হয়েছে।এমন পরিস্থিতির মুখে বিতর্কিত এই নেতা দেশত্যাগ করছেন।।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিমানবন্দরে মুরাদ, দেশ ছাড়ছেন রাতেই

আপডেট সময় ১১:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১