ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

অপমৃত্যু অবশেষে হত্যায় পরিণত

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের কালিয়ায় গৃহবধূর অপমৃত্যু অবশেষে হত্যায় পরিণত হয়েছে। এ ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কালিয়ার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামে ঘটনাটি ঘটেছে।

ময়নাতদন্তের সূত্র ধরে প্রায় পাঁচ মাস পর অপমৃত্যুর ঘটনাটি হত্যায় রূপ নিয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূ রেহানার ভাই আল আমিন মীর বাদী হয়ে বুধবার সকালে পাঁচজনের নামে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।

নিহত রেহানা বেগম খুলনার দিঘলিয়া থানার সোনাকুড় গ্রামের হেমায়েত মীরের মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, গত ১ জুলাই গৃহবধূ রেহানা আত্মহত্যা করেন মর্মে নড়াগাতী থানা পুলিশকে অবগত করা হয়। বিষয়টি রেহানার বাবার বাড়ির লোকজনের সন্দেহ হয়। এ ঘটনায় রেহানার ময়নাতদন্ত করা হয়। প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার ময়নাতদন্ত প্রতিবেদনে রেহানাকে নির্যাতন ও শ্বাসরোধ হত্যার বিষয়টি উঠে আসে। তাদের দাম্পত্য জীবনে খাদিজা নামে ১০ মাসের কন্যাসন্তান রয়েছে।

এরপর নিহত রেহানার ভাই বাদী হয়ে তার (রেহানা) স্বামী নজরুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন-রেহানার স্বামী টোনা গ্রামের নজরুল ইসলাম (৩৯), নজরুলের ভাই নাইমুল ইসলাম (৩৫), অপর ভাই নূর আলম (৩২) ও বোন নূরজাহান (৩৮) এবং নাইমুলের স্ত্রী তহমিনা খাতুন।

মামলার বাদী রেহানার ভাই আল আমিন মীর জানান, ২০১৮ সালের ১ আগস্ট টোনা গ্রামের গোলাম নবীর ছেলে নজরুল ইসলামের সঙ্গে তার বোনের বিয়ে হয়। এরপর যৌতুকের দাবিতে রেহানাকে প্রায়ই মারধর করত তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার দিন গত ১ জুলাই সকালে রেহানা তার ভাইকে মোবাইল ফোনে নির্যাতনের কথা জানান। পরে রেহানার স্বামী বলেন- রেহানা আত্মহত্যা করেছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন জানান, ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে নিহত রেহানার ভাই বাদী হয়ে পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এরপর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

অপমৃত্যু অবশেষে হত্যায় পরিণত

আপডেট সময় ০৮:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১