ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বোলারদের উইকেট শূন্যতায় বাংলাদেশের হতাশার দিন

আকাশ স্পোর্টস ডেস্ক: 
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনটি হতাশায় কেটেছে টাইগারদের। টাইগারে বোলাদের শত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে দিনশেষে নির্ধারিত ৯০ ওভারে প্রোটিয়া ব্যাটসম্যানরা তুলে নিয়েছে ২৯৮ রান। আর এ জন্য তাদের খোয়াতে হয়েছে মাত্র ১ উইকেট। আর সেই উইকেটটাও এসেছে রান আউট থেকে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ডীন এলগার ও অভিষিক্ত এইডেন মারক্রামের ব্যাটিং দৃঢ়তায় শক্ত ভিত্তি পেয়েছে পটিয়ারা। দুজনে মিলে ১৯৬ রানের বিশাল উদ্বোধনী জুটি গড়ে তোলেন।
চা বিরতির ঠিক আগে ইনিংসের ৫৫ তম ওভারে বোলিংয়ে আসেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ । ওভারের প্রথম বলে স্ট্রাইকিং প্রান্তে থাকা এলগার কোন রান নেন নি। দ্বিতীয় বলটি সফট হ্যান্ডে খেলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দেন । আর তখনি রান নেয়ার জন্য অপর প্রান্ত থেকে দৌড় দেন টেস্ট অভিষেকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মারক্রাম (৯৭)। মারক্রাম দৌড় দিলেও ক্রিজেই থাকেন এলগার। তাই মারক্রামের উল্টোপথে ফিরে আসতে দেখেন মোমিনুলের থ্রো করা বল কুড়িয়ে নিয়ে স্ট্যাম্প ভেঙ্গে দিয়েছে মিরাজ। সফরে প্রথম উইকেট পেল বাংলাদেশ। মারক্রামের বিদায়ে ক্রিজে আসেন হাশিম আমলা।
ওই ওভারের চতুর্থ বলে ২ রান নিয়ে ক্যারিয়ারের নবম টেস্ট শতক তুলে নিয়েছে প্রোটিয়া উদ্বোধনী ব্যাটসম্যান এলগার।
এরপর এলগার ও আমলাও টাইগার বোলাদের ধৈর্য্যর পরীক্ষা নেন। দিনশেষে তারা ১০২ রানে জুটি গড়ে অবিচ্ছিন আছেন। এলগার ১২৮ ও আমলা ৬৮ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল: ডিন এলগার, এইডেন মারক্রাম, হাশিম আমলা, তেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অ্যান্ডিল ফেলুকোয়াইয়ো, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মর্নে মরকেল ও ডুয়েনে অলিভিয়ের।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বোলারদের উইকেট শূন্যতায় বাংলাদেশের হতাশার দিন

আপডেট সময় ১২:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭