ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীর প্রতি সহিংসতা রোধে মানসিকতা পরিবর্তন প্রয়োজন: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

শুধুমাত্র আইনের মাধ্যমে নারীদের প্রতি সহিংসতা কমানো সম্ভব নয়, সহিংসতা বন্ধ করতে হলে মানসিকতা পরিবর্তনও প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা আসবেই, তারপরও স্বনির্ভর হয়ে নারীদের এগিয়ে যেতে হবে। নারীরা ভোগের বস্তু নয়, নারীরা সহযোদ্ধা; এই মানসিকতা নিয়ে সমাজকে সামনে যেতে হবে। চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে।’

নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমাদের ইসলাম ধর্মে তো মেয়েদের অধিকার দেওয়াই আছে। এখানেই তো সমঅধিকারের কথা বলা আছে। কিন্তু তারপরও আমাদের দেশে কিছু বাধা আসে, আসবে। সেই বাধা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।’

সরকারপ্রধান আরও বলেন, ‘এখন যে জিনিসটা সবচেয়ে আমাদের জন্য পীড়াদায়ক, সেটা হচ্ছে মেয়েদের ওপর সহিংসতা। যদিও আমরা আইন করে দিয়েছি। আমরা ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি। শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাও বদলাতে হবে।’

বিভিন্ন সেক্টরে সফলতার সঙ্গে নারীদের দায়িত্ব পালনের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘বেগম রোকেয়া যে স্বপ্ন দেখেছিলেন, আমি মনে করি, অনেকটাই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি।’

‘বেগম রোকেয়া আমাদের আদর্শ। তিনি নারীদের পথ দেখিয়েছেন। তার সময়ে সমাজে নারীদের লেখা পড়া যেন অপরাধ ছিল। সেই অবস্থা থেকে তিনি নারী জাগরণে কাজ করেছেন। এখন মেয়েরা কোনও দিক থেকে পিছিয়ে নেই; বরং পুরুষরা যেটা পারে নারীরা তার থেকে আরও ভালো পারে, বেশি পারে; এতে কোনও সন্দেহ নেই। সেটাই প্রমাণ হয়েছে।’-বলেন প্রধানমন্ত্রী।

ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় এ বছর পাঁচ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারীর প্রতি সহিংসতা রোধে মানসিকতা পরিবর্তন প্রয়োজন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১