ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিজের সন্তান কম হওয়ার জেদের বশে জায়ের সন্তানকে হত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মুখে আঙুল ঢুকিয়ে আড়াই মাসের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মারা যাওয়া শিশুটির আপন চাচী।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান ১৬৪ ধারায় অভিযুক্ত সাহেনা বেগমের (৩০) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শাহেনা উপজেলা সদরের আমিরখানী গ্রামের ফয়েজ আহমেদের স্ত্রী।

নিহত শিশুটির নাম হোসাইন মিয়া। সে একই গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সে। গ্রেফতার শাহেনা শিশুটির আপন চাচী।

স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, শিশু হোসাইনের মায়ের সঙ্গে সাহেনার পারিবারিক মনোমালিন্য ছিল। এছাড়া হোসাইনের আরও দুই ভাই রয়েছে, কিন্তু সাহেনার মাত্র একটি ছেলে সন্তান থাকায় তার মনে হিংসা কাজ করতো। এর জেরে মঙ্গলবার বিকালে শিশু হোসাইনকে তাদের ঘরে এক পেয়ে মুখে আঙুল ঢুকিয়ে হত্যা করে সাহেনা পালিয়ে যান। এ সময় ঘরে থাকা নিহত হোসাইনের আরেক ভাই বিষয়টি দেখে ফেলে। পরে ওইদিনই শিশুটির পিতা ফরহাদ মিয়া বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ রাতে সাহেনাকে গ্রেফতার করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, জা’য়ের তিনটি ছেলে সন্তান ও সাহেনার মাত্র একটি ছেলে সন্তান হওয়ায় তার হিংসা হতো। দুইজনের মধ্যে আগের বিরোধও ছিল। এনিয়ে জেদে সাহেনা ছেলেটিকে হত্যা করেছেন। জাবানবন্দি গ্রহণ শেষে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এছাড়া ময়নাতদন্তে শেষে শিশুটির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নিজের সন্তান কম হওয়ার জেদের বশে জায়ের সন্তানকে হত্যা!

আপডেট সময় ০৮:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১