ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

তরুণদের গলায় ‘পাকিস্তান জিন্দাবাদ’, শাজাহানের হৃদয়ে রক্তক্ষরণ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে টাইগারদের সঙ্গে ক্রিকেট সিরিজে পাকিস্তান দলকে সমর্থন এবং দেশটির পতাকা ওড়ানোর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান। তিনি বলেছেন, বাংলাদেশে আজকের প্রজন্মের তরুণ-তরুণীরা যখন খেলার মাঠে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেয়। মুখে ও গলায় পাকিস্তানের পতাকা এঁকে মাঠে যায়—এসব দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও বিআইসিসি সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সরকারি কর্মচারী ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শাজাহান খান বলেন, এসব দেখে তখন আমার মনে হয়, আমরা কোন দেশে আছি। যেই পাকিস্তান আমাদের ৩০ লাখ মানুষ হত্যা করেছিল, ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানী করেছিল- সেই পাকিস্তানকে আজকের প্রজন্ম, কেন ঘৃণা করতে পারছে না? আমাদের কাছে পাকিস্তানকে ক্ষমা চাইতে কেন বাধ্য করতে পারব না? সেজন্যই আজকের প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি করতে হবে।

২০১৫ সালের কথা স্মরণ করে শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত ২০১৫ সালে পেট্রোল বোমা গণপরিবহনের মেরে জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করেছিল। সে সময় ৯২ চালক ও হেলপার, ১৭ পুলিশ, ৩ বিজিবি জওয়ান, ২ জন মুক্তিযোদ্ধা, ২ জন ব্যাংক কর্মচারীসহ অনেক সাধারণ মানুষ নিহত হয়েছিল। বিএনপি-জামায়াত সেসময় পরিবহন খাতকে অচল করে দিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গণপরিবহন খাত সচল রেখেছিলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

তরুণদের গলায় ‘পাকিস্তান জিন্দাবাদ’, শাজাহানের হৃদয়ে রক্তক্ষরণ

আপডেট সময় ০৮:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১