ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আকাশ জাতীয় ডেস্ক:

মার্কিন সাময়িকী ফোর্বস ২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম স্থানে রয়েছেন।

বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মধ্য থেকে এ বছর ১০০ জনকে বেছে নিয়ে মঙ্গলবার তালিকা প্রকাশ করেছে মার্কিন এই সাময়িকী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয়ী হয়ে টানা তৃতীয়বার তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে।

মার্কিন এই সাময়িকী লিখেছে, ‘এবারের মেয়াদেই জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে।’

২০০৪ সাল থেকে প্রতি বছর বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে থেকে ১০০ জনকে বেছে নিয়ে তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। এ বছর এটি তাদের ১৮তম সংস্করণ। যাতে ১৯ বিশ্ব নেতা, বিশ্বের ৪০ সিইও এবং একজন ইমিউনোলজিস্ট রয়েছেন।

টানা ১০ বারের মতো ফোর্বসের তালিকায় শীর্ষ থাকা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এ বছর প্রথমবারের মতো শীর্ষস্থান হারিয়েছেন।এবার শীর্ষে উঠে এসেছেন

ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের সাবেক স্ত্রী এবং সমাজসেবক ও লেখক ম্যাকেঞ্জি স্কট।যিনি বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী নারী।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ-এশীয় নারী হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়া ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তৃতীয় স্থানে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিন লাগার্দ। এ ছাড়া তালিকায় পঞ্চম স্থানে আছেন বিল গেটসের সঙ্গে ডিভোর্সের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী নারীতে পরিণত হওয়া মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় ০৭:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১