ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যে কারণে অবসর নিচ্ছেন না ইব্রাহিমোভিচ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বয়সটা অনুকূলে কথা না বললেও আপনতালেই খেলে যাচ্ছেন এসি মিলানের সুইডিশ স্ট্রাইকার জ্লাতন ইব্রাহিমোভিচ। ৪০ বছর বয়সেও করেই যাচ্ছেন একের পর এক গোল। এরপরও বুট জোড়া তুলে রাখতে নারাজ এই তারকা ফুটবলার। ঠিক কি কারণে এখনও অবসর নিচ্ছেন না- ইতালির এক টকশোতে সে কথাই জানালেন ইব্রাহিমোভিচ।

ওই টকশোতে এই সুইডিশ ফুটবলার বলেন, ‘আমার অনেক দিন খেলে যাওয়ার ইচ্ছা আছে। আমার মধ্যে যতদিন ফুটবলের উন্মাদনা থাকবে ততদিন আমি (খেলা) চালিয়ে যাব।’

ফুটবল থেকে অবসরের পর কী করবেন, এখনও সেটা নিয়ে নিশ্চিত নন ইব্রাহিমোভিচ। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে না ভেবে তিনি চান বাকি সময়টা উপভোগ করতে। এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘ফুটবল থেকে অবসরের পরে ঠিক কি করবো, সেটা আমি জানি না। তাই আমি অবসরে যেতে একটু ভয় পাচ্ছি। তবে আমি খেলা চালিয়ে যেতে চাই যেন (ক্যারিয়ার শেষে) আমার কোনো অনুশোচনা না হয়।’

১৯৯৯ সালে সুইডেনের ক্লাব মালমোর হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় ইব্রাহিমোভিচের। এরপর খেলেছেন বিশ্বের নামিদামি ক্লাবে। আর ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর চলতি বছর তিনি আবার ফেরেন সুইডেন দলে। চোটের কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিস করলেও সম্ভব হলে ২০২২ সালে কাতার বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা এ বছরের শুরুর দিকে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুম্বাইয়ে বিক্ষোভ সমাবেশ থেকে আটক বলিউড অভিনেতা ইমরান খান

যে কারণে অবসর নিচ্ছেন না ইব্রাহিমোভিচ

আপডেট সময় ০৮:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১