ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

বহুমুখী ‘কানেকটিভিটি’ বাড়াতে চাই: শ্রিংলা

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বহুমুখী ‘কানেকটিভিটি’ বাড়াতে চাই। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আমরা কাজ করছি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বহুমুখী কানেকটিভিটির অনেক সুযোগ রয়েছে। সেটা নৌ, রেল, সড়ক নানা পথে হতে পারে। এছাড়া তরুণদের নিয়েও আমরা দুই দেশ কাজ করতে পারি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে, আমরা পরিস্থিতি বিবেচনায় এটা নিয়ে কাজ করছি।

ভারতের পররাষ্ট্র সচিব বাংলায় বলেন, ঢাকায় আসতে পেরে আমি খুব আনন্দিত।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বৈঠকে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কোভিড-১৯ সহযোগিতা, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, বিনিয়োগ ইত্যাদি ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ঢাকায় আসার পরে দুপুর ১২টায় বৈঠকে বসেন তারা। দুই পররাষ্ট্র সচিব ৫০ মিনিট বৈঠক করেন।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করবেন।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন । এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুুুধবার(৮ ডিসেম্বর) বৈঠক করবেন তিনি। এরপর তিনি ঢাকা ছাড়বেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

বহুমুখী ‘কানেকটিভিটি’ বাড়াতে চাই: শ্রিংলা

আপডেট সময় ০৩:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১