ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

ডা. মুরাদকে প্রয়োজনে ডিবিতে ডাকা হবে: হারুন

আকাশ জাতীয় ডেস্ক:

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ডাকা হতে পারে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।

হারুন অর রশিদ বলেন, গত রাতে চিত্রনায়ক ইমন ডিবি কার্যালয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মোবাইল থেকে এই অডিও ফাঁস হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হবে। প্রয়োজনে চিত্রনায়িকা মাহিকেও ডাকা হতে পারে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে সম্প্রতি ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন প্রতিমন্ত্রী মুরাদ। এমন মন্তব্যের পর মুরাদ হাসানের পদত্যাগের দাবি তোলে বিএনপি।

তাঁর ওই বক্তব্যের সমালোচনায় সোচ্চার হয়েছিলেন নারী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রতিমন্ত্রীর পদ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়ার দাবিও উঠেছিল।

এর মধ্যে গত রবিবার ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহির সঙ্গে প্রতিমন্ত্রী মুরাদের টেলিফোন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ওই চিত্রনায়িকার উদ্দেশে তাকে ‘কুরুচিপূর্ণ’ কথা বলতে শোনা গেছে। এই কথোপকথন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছিল।

এমন পরিস্থিতিতে চিকিৎসাশাস্ত্রের ডিগ্রিধারী মুরাদ হাসানকে পদত্যাগ করতে গতরাতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই মঙ্গলবার দুপুরে তিনি অনলাইনে পদত্যাগপত্র পাঠান।

এর আগেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালেও নানান সময়ে বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসেন ডা. মুরাদ হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

ডা. মুরাদকে প্রয়োজনে ডিবিতে ডাকা হবে: হারুন

আপডেট সময় ০৩:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১