ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

অডিওর সত্যতা পেলে ডা. মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানের একাধিক অডিও ক্লিপ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এসব বক্তব্য ও অডিও সত্য হলে বিষয়টি আওয়ামী লীগের দলীয় ফোরমে আলোচনা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হানিফ বলেন, প্রতিমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য কোনভাবেই কাঙ্খিত নয়। একই সঙ্গে জাইমা রহমানকে নিয়ে করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’ বলেন তিনি।

হানিফ বলেন, আমি তার (ডা. মুরাদ) দেওয়া বক্তব্যটি পুরোটা শুনিনি। তবে যেটুকু শুনেছি আমি ব্যক্তিগত ভাবে মনে করি সেটি একেবারেই ‘অগ্রহণযোগ্য’। এটি অনাকাঙ্ক্ষিত। আমরা তার বক্তব্য এবং যেগুলো অডিও ক্লিপ পেয়েছি সেগুলো যদি সত্য হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

অডিওর সত্যতা পেলে ডা. মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো: হানিফ

আপডেট সময় ১১:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১