ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফ্রিকার সাত দেশ থেকে এলে নিজ খরচে কোয়ারেন্টাইন

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন নির্দেশনা অনুযায়ী, আফ্রিকার সাতটি দেশ থেকে বাংলাদেশে এলে ১৪ দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশগুলো হলো বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনসের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো এই সাত দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাকে নিজ খরচে বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। উড়োজাহাজে ওঠার আগেই কোয়ারেন্টাইনে থাকার জন্য সরকার নির্ধারিত হোটেল নির্বাচন করতে হবে। বাংলাদেশে এসে কোয়ারেন্টাইনে থাকার সময়ে যাত্রীকে সাত দিন পর একবার এবং ১৪ দিন পর দ্বিতীয়বার করোনার পরীক্ষা করা হবে। এ দুইবারের করোনা পরীক্ষার খরচ যাত্রীকেই বহন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হোটেলে কোয়ারেন্টাইনের সপ্তম দিনে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলে যাত্রীকে আলাদা করে আইসোলেশনে পাঠানো হবে। আর নেগেটিভ রিপোর্ট এলে হোটেলে বাকি সাত দিন কোয়ারেন্টাইনে থাকা লাগবে। ১৪তম দিনে দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে যাত্রী কোয়ারেন্টাইন সেন্টার ত্যাগ করতে পারবেন।

বেবিচক জানায়, এই নির্দেশনা আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে। এই সাত দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে এলে ২৩ অক্টোবর জারি করা বেবিচকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে ওমিক্রন। বলা হচ্ছে, করোনার নতুন ধরনটি আগের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক হতে পারে। এর স্পাইক প্রোটিন মূল করোনাভাইরাসের স্পাইক প্রোটিন থেকে ভিন্ন হওয়ায় এই ধরন প্রতিরোধে এখন পর্যন্ত উদ্ভাবিত টিকাগুলো কার্যকর নাও হতে পারে। এজন্য গোটা বিশ্ব এই ভ্যারিয়েন্টটি নিয়ে চিন্তিত। অন্যান্য দেশের মতো বাংলাদেশও ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফ্রিকার সাত দেশ থেকে এলে নিজ খরচে কোয়ারেন্টাইন

আপডেট সময় ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১