ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের আদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে রোহিঙ্গাদের বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি রিট পিটিশন নিষ্পত্তি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে আইনজীবী সালমা সুলতানা বৃহস্পতিবার সাংবাদিকদের আদালতের আদেশের বিষয়টি জানান।

তিনি বলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিমের সহায়তায় রোহিঙ্গাদের স্থানীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভোটার তালিকায় রোহিঙ্গাদের সুনির্দিষ্টভাবে চিন্হিত করে স্থানীয় বাসিন্দা মো. রুবেল বিষয়টি আমলে নিয়ে ওই ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্লিষ্টদের বরাবর ২৪ নভেম্বর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতেও ইসি কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুরাজপুর-মানিকপুর এলাকাবাসীর পক্ষে মো. রুবেল ২৮ নভেম্বর রিট করেন। রিটে ইসি, স্থানীয় সরকার সচিব, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমসহ নয়জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

আদালতের আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সুরাজপুর-মানিকপুরের ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনে হাইকোর্ট আদেশ দিয়েছেন বলে জানান আইনজীবী সালমা সুলতানা।

আদেশে আদালত বলেন, আইন অনুযায়ী কোনোরূপ ব্যর্থতা ছাড়া ইসিকে বিষয়টি নিষ্পত্তি করতে হবে।

সালমা সুলতানা বলেন, ‘আদালতে শুনানিকালে বলেছি, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১৯ অনুযায়ী ভোটার তালিকায় তিনিই অন্তর্ভুক্ত হবেন যিনি বাংলাদেশের নাগরিক।’

এ আইনজীবী আরও বলেন, মিয়ানমারের বাসিন্দা রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার এদেশে আশ্রয় দিয়েছেন। কোন পরিস্থিতিতে এবং কী কারণে তা সবারই জানা রয়েছে। কিন্তু স্থানীয় একটি মহল নিজ স্বার্থে ও বেআইনি এবং অবৈধ উপায়ে রোহিঙ্গাদের বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে এদেশের নাগরিক বানানোর কাজে লিপ্ত রয়েছেন। বিষয়টি নিয়ে রিটটি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের আদেশ

আপডেট সময় ১১:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১