ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষিত তরুণদের জন্য সরকারকে সুযোগ সৃষ্টি করতে হবে : জি এম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‌‘দেশে প্রচুর মানুষ বেকার। অনেক শিক্ষিত তরুণ আছে যারা বিভিন্নভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে, কিন্তু তারা সঠিকভাবে সেই সুযোগ পাচ্ছে না। তাই তাদের জন্য সরকারকে আরও নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলে তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশ অগ্রসর হবে।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ছাত্র সমাজ জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টির প্রতি মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছে। তাই সামনের দিনে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।’

জেলা ছাত্র সমাজের সভাপতি গোলাম কিবরিয়া জনির সভাপতিত্বে সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম তালুকদার। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম খান জুয়েল। এতে প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আ স ম মোক্তাদির তিতাস।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জুলফিকার হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন, ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, তনু মোস্তফা, অর্নব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া তনু, মো. ইউসুফ ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রাসেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিক্ষিত তরুণদের জন্য সরকারকে সুযোগ সৃষ্টি করতে হবে : জি এম কাদের

আপডেট সময় ১০:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১