ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এই মুহূর্তে একটি গোষ্ঠি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে’

আকাশ জাতীয় ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বঙ্গবন্ধুকে যেমন হত্যা করা হয়েছিল, এই মুহূর্তে শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠি। যারা তাকে হত্যা করতে চায় তারা কায়েমী স্বার্থবাদী গোষ্ঠি, মধ্যস্বত্বভোগী, সম্পদ লুণ্ঠনকারী, কমিশন ভোগী। তারা তাকে পছন্দ করে না। তাই শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আর দুই বছর কিংবা এক বছর পর ভোট আসলে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও নৌকার পক্ষ নিতে হবে। হরতাল, অবরোধ, জ্বলাও পোড়াও প্রত্যাখ্যান করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করায় এ সমাবেশর আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, পশ্চিমারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো। কিন্তু গত ১২ বছরে বাংলাদেশ উন্নতি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে। যে পাকিস্তান আমাদের শোষণ করে করাচি-ইসলামাবাদ গড়েছিল। সেই পাকিস্তান অর্থনীতিতে আমাদের অর্ধেকও না। আমাদের প্রতিবেশী বিশাল ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। আর এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।

ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘এই মুহূর্তে একটি গোষ্ঠি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে’

আপডেট সময় ০৯:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১