ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ

বেনজেমার গোলে কষ্টার্জিত জয় রিয়ালের

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লা-লিগায় বুধবার রাতে কষ্টার্জিত জয়ই পেয়েছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমার করা একমাত্র গোলে ১-০ গোল ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও একটু শক্ত করল কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় সবচেয়ে কম গোল হজম করা বিলবাও’র বিপক্ষে দারুণ সূচনা করে রিয়াল। বিলবাও’র শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে বেশ গোছানো ফুটবল খেলতে থাকে তারা। শুরুতে মার্কো আসেনসিও সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন। এরপর করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।

প্রথমার্ধের শেষ দিকে বিলবাওয়ের রক্ষণে চাপ বাড়াতে থাকে রিয়াল। এরই সুবাদে ৪০তম মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। বক্সের একটু উপর থেকে মার্কো আসেনসিওর জোরালো শট সিমোন ঝাঁপিয়ে ঠেকালেও বল চলে যায় বক্সের ভেতরে ফাঁকায় থাকা লুকা মদ্রিচের পায়ে। এই ক্রোয়াট মিডফিল্ডারের ছোট পাসে বেনজেমার প্লেসিং শট খুঁজে নেয় জাল।

দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে সফররত অ্যাতিলেটিকো বিলবাও। কিন্তু প্রাণপণ চেষ্টা চালানোর পরও বারবার রিয়াল মাদ্রিদের রক্ষণের কাছে পরাস্থ হয়েছে বিলবাওয়ের আক্রমণভাগের খেলোয়াড়রা। ফলে খেলা শেষ ১-০ গোল ব্যবধানেই।

এ জয়ের ফলে ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত হলো রিয়ালের। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে বিলবাও। দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঝুলিতে রয়েছে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা

বেনজেমার গোলে কষ্টার্জিত জয় রিয়ালের

আপডেট সময় ০৬:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১