ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাতে এসআইয়ের ঘরে কনস্টেবল, আপত্তিকর অবস্থায় ধরা!

আকাশ জাতীয় ডেস্ক:

এক নারী কনস্টেবলের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট পরিদর্শক প্রদীপ কুমার দাস।

বুধবার (১ ডিসেম্বর) রাতে সিলেটের আদালত পাড়ায় নিজ কক্ষে প্রদীপ কুমার দাসকে আটক করেন অন্য পুলিশ সদস্যরা।

ঘটনাটি জানাজানি হলে প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাদের দুজনের নামে বিভাগীয় মামলা করার কথা জানিয়েছে পুলিশ।

একাধিক সূত্রমতে, কোর্ট পরিদর্শক প্রদীপ কুমার দাস আদালত পাড়ার একটি ভবনে থাকতেন। ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাত ৯টার দিকে নিজ শয়নকক্ষে ডেকে নেন। কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে যান। এ সময় আলো জ্বালালে দুজনকে ‘আপত্তিকর’ অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানান।

এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা ওই দুজনকে আটক করে রাখেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়।

সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইতোমধ্যে প্রদীপ কুমার দাসকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে। ওই নারী কনস্টেবল ছুটিতে ছিলেন। তার ছুটি বাতিল করা হয়েছে। যোগদানের পর তাকেও পুলিশ লাইন্সে যুক্ত করা হবে। এরপর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাতে এসআইয়ের ঘরে কনস্টেবল, আপত্তিকর অবস্থায় ধরা!

আপডেট সময় ০৫:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১